হোম > সারা দেশ > পাবনা

ঢাকা থেকে গ্রেপ্তার ঈশ্বরদী আ.লীগের সম্পাদক কারাগারে

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনায় ঈশ্বরদী আ.লীগের সম্পাদক মিন্টু কারাগারে। ছবি: আজকের পত্রিকা

ছাত্র–জনতার ওপর হামলা মামলায় পাবনার ঈশ্বরদী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তাকে জেলা আমলি আদালত–২ এ হাজির করলে তার আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আবুল কালাম আজাদ মিন্টু ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফের জামাতা। তিনি ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে পলাতক ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা মামলার এজাহারে সরাসরি তাঁর নাম নেই। তবে ঈশ্বরদী থানা-পুলিশের মামলা তদন্তে তার নাম এসেছে।

এর আগে গতকাল সোমবার রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে আটক করে পুলিশ তেজগাঁও থানায় নিয়ে আসে। রাতেই তাকে ঈশ্বরদী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার এসআই শরিফুজ্জামান জানান, আবুল কালাম আজাদ মিন্টু এজাহার নামীয় না হলেও ঈশ্বরদী এবং দাশুড়িয়ার দু’টি মামলার তদন্তে নাম আসায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার, দুজনকে জরিমানা

চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে নারী নিহত, আহত ৩

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, রোসাটমের প্রথম কোনো প্রকল্পে যুক্ত হচ্ছে ওআইএসএস

আত্মহত্যার হুমকি দেওয়া সেই ছেলের ঘরেই ফিরলেন মা

বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক বিক্রিয়া শুরু

সালিসের অঙ্গীকার রক্ষা না করায় মাদক কারবারির বাড়িতে এলাকাবাসীর হামলা-ভাঙচুর

হাসপাতালে বিশ্রামাগার নেই, ভোগান্তিতে স্বজনেরা

‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’—অসুস্থ মায়ের আকুতি, ‘সঙ্গে দিলে সুইসাইড করব’ বললেন ছেলে

পিকনিকের কথা বলে ডেকে র‍্যাগিং, পাবিপ্রবির ছাত্রী হাসপাতালে