হোম > সারা দেশ > পাবনা

নজরুলজয়ন্তীতে ৪ গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 

নজরুলজয়ন্তীতে ৪ গুণীকে সম্মাননা। ছবি: আজকের পত্রিকা

পাবনার ঈশ্বরদীতে কবি নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুলবিষয়ক চার গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শনিবার (১৪ জুন) রাতে ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদ আয়োজিত নজরুলজয়ন্তী অনুষ্ঠানের সমাপনীতে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।

গুণী ব্যক্তিরা হলেন দেশের বিশিষ্ট নজরুল গবেষক ও কবি মজিদ মাহমুদ। তিনি এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ ছাড়া নজরুলসংগীতের প্রবীণ ওস্তাদ ও বেতারশিল্পী সালামত হোসেন চৌধুরী রিনা, কুষ্টিয়ার প্রবীণ সংগীতজ্ঞ আমিনুজ্জামান ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের শিল্প-সাহিত্যের সংগঠক রফিক সুলায়মান।

রাত ৮টায় প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে এই গুণী ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সাহিত্য পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান কামালের সভাপতিত্বে এতে শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যাপক আখতার হোসেন, উদ্‌যাপন কমিটির আহ্বায়ক মোস্তাক আহমেদ কিরণ, সদস্যসচিব আশিকুর রহমান লুলু, প্রেসক্লাব সভাপতি আজিজুর রহমান শাহীন, সাহিত্য পরিষদের সম্পাদক এস আলমগীর, সাংবাদিক সেলিম সরদার প্রমুখ।

এর আগে নজরুলের জীবনী নিয়ে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কবি মজিদ মাহমুদ।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং সম্পন্ন

পাবনায় চেয়ারম্যানের সমর্থক ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

পাবনায় আবাসিক হোটেল থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার

চলনবিলাঞ্চলে বোরো ধান কাটা শুরু, বাম্পার ফলন

দুদকের মামলায় শাহজাদপুরের পিআইও গ্রেপ্তার

পাবনা প্রেসক্লাবের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা

রূপপুরে জিম করার সময় অসুস্থ রুশ নাগরিকের হাসপাতালে মৃত্যু

ঈশ্বরদীতে লেভেল ক্রসিংয়ে মালবাহী ট্রাককে সান্টিং ট্রেনের ধাক্কা, তদন্ত কমিটি গঠন

দুদকের ৬ মামলায় কারাগারে পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক তন্ময়

চাটমোহরে জলাশয় নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০