হোম > সারা দেশ > পাবনা

গাছ থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার আটঘরিয়ায় গাছ থেকে গৃহবধূ সিমা খাতুনের (৩০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার মাজপাড়া ইউনিয়নের কালামনগর গ্রামের একটি বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

মাজপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। সিমা খাতুন উপজেলার কাকমারী গ্রামের রাশেদুল ইসলামের স্ত্রী। 

সিমার পরিবার জানায়, সিমা স্থানীয় একটি এনজিও থেকে বাবাকে ঋণ নিয়ে দেন। সেই ঋণের টাকা পরিশোধ করতে বাবা-মাকে বারবার বললেও তাঁরা পরিশোধ করতে ব্যর্থ হন। মঙ্গলবার বিকেলে তাঁর বাবার বাড়ি উপজেলার পারখিদিরপুর গ্রামে যান। সেখান থেকে বাড়িতে ফিরে যাননি। পরে বুধবার কালামনগর গ্রামের পাশের একটি বাগানের মেহগনি গাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণের টাকা পরিশোধ করতে না পেরে বাবা-মায়ের ওপর অভিমান করে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

বাবাই পৃথিবী আড়াই বছরের শিশু সানির

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরেকটি চালান

ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় শিশু নিহত

মায়ের গলা কেটে পাশের বাড়িতে লুকিয়ে ছিল ছেলে

পাবনায় ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক নিহত

মা ইলিশ রক্ষার অভিযানে ৩০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ, অর্থদণ্ড

ভারত থেকে বাংলাদেশ রেলওয়ের ১৮ নতুন কোচ পৌঁছাল দর্শনায়

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার, দুজনকে জরিমানা

চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে নারী নিহত, আহত ৩

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, রোসাটমের প্রথম কোনো প্রকল্পে যুক্ত হচ্ছে ওআইএসএস