হোম > সারা দেশ > পাবনা

পাবনায় মদ্যপানে দুই যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩

পাবনা প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া উপজেলার চরভাঙ্গুড়া গ্রামে অতিরিক্ত মদ্যপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাতে তাঁদের মৃত্যু হয়। 

মৃত দুজন হলেন উপজেলার চর ভাঙ্গুরা গ্রামের রামচন্দ্র ঘোষের ছেলে রবীন ঘোষ (২৫) ও মানিক চৌধুরীর ছেলে হৃদয় চৌধুরী (১৭)। 

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম মদপানে অসুস্থ হয়ে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, দুর্গাপূজার উৎসব-পরবর্তী আনন্দ করতে গিয়ে সোমবার সন্ধ্যার পর বন্ধুদের সঙ্গে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে পড়েন উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের ঘোষপাড়ার পাঁচ যুবক। তাঁরা পরস্পরের বন্ধু। তাঁদের সোমবার রাতে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে হৃদয় চৌধুরীর মৃত্যু হয়। আর রবিন ঘোষকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন। 

সোমবার রাত সাড়ে ১১টায় ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বল হোসেন বলেন, ‘পাঁচজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাঁরা অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হন বলে শুনেছি। অসুস্থদের মধ্যে এর লক্ষণও ছিল। দুজন মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। গুরুতর অসুস্থ তিনজন পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।’

ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘মদ্যপানে পাঁচজন অসুস্থ হয়েছিলেন। তাঁদের মধ্যে দুজন মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রস্তুত করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

যুগলকে গাছের সঙ্গে শিকলে বেঁধে অমানবিক নির্যাতন, ভিডিও ভাইরাল

সাঁথিয়ায় যুবককে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে পা ভেঙে দিলে দুর্বৃত্তরা

ধর্ষণে বাধা পেয়ে দাদি-নাতনিকে হত্যা করে শরিফুল

ঈশ্বরদীতে দাদি-নাতনি খুনের মূল আসামি গ্রেপ্তার

দাদি-নাতনি হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা, দুই সন্দেহভাজন আটক

দাদি-নাতনি হত্যার ক্লু হাতে পেয়েছে পুলিশ: অতিরিক্ত ডিআইজি

চাটমোহরে এবার জামায়াতের ২২ নেতা-কর্মীর বিরুদ্ধে বিএনপির মামলা

ঈশ্বরদীতে বাড়ির ফটকে দাদির রক্তাক্ত লাশ, অদূরে সরিষাখেতে নাতনির বিবস্ত্র মরদেহ

প্রতিবন্ধী রায়হানের কাঁধে সংসারের ভার

গ্রিসে পাঠানোর নামে ইরানে আটকে ৯ যুবককে নির্যাতনের অভিযোগ, মুক্তিপণ আদায়