হোম > সারা দেশ > পাবনা

পাবনায় গুলিতে শ্রমিকদল ও কার্যক্রম নিষিদ্ধ শ্রমিকলীগের ২ নেতা নিহত

পাবনা প্রতিনিধি

প্রতীকী ছবি

হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে পাবনায় প্রতিপক্ষের গুলিতে শ্রমিকদল নেতা রিপন হোসেন ও কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগ নেতা আব্দুস সালাম হাজি নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন জেলার সদর উপজেলার আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রিপন হোসেন (৫০) এবং পুষ্পপাড়া হাটের ইজারাদার ও পাবনা সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুস সালাম হাজি (৫৫)। তাঁদের বাড়ি আতাইকুলা থানার ধর্মগ্রামে।

এ বিষয়ে আতাইকুলা ইউনিয়ন বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম মনা জানান, নিহত রিপন আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন।

পাবনা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার জানান, নিহত সালাম হাজী পাবনা সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক ছিলেন। ২৪ এর ৫ আগস্ট পরবর্তীতে তিনি অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেন দেখেছি। কিন্তু দল থেকে পদত্যাগ করেননি।

পাবনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিসুল হক বাবু বলেন, নিহত রিপন দলের জন্য একজন নিবেদিত কর্মী ছিলেন। তিনি আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন। তার মৃত্যুতে আমরা মর্মাহত শোকাহত। কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সে বিষয়টি এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। তবে আশা করি খুব শিগগিরই তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসব। এক্ষেত্রে দলের পক্ষ থেকে আমাদের যা যা করণীয় আমরা করব।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, এখন পর্যন্ত আমাদের প্রাথমিক তথ্যমতে, হাটের ইজারা নিয়ে দুই পক্ষের বিরোধ ছিল। তারই জেরে প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর গুলি বর্ষণ করে। দুজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

পুলিশ সুপার আরও জানান, আমরা আরও তদন্ত করছি। কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাঁদের খুঁজে বের করা হবে। বিস্তারিত পরে জানাতে পারব।

রূপপুরে ‘পাওয়ার স্টার্টআপ’, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে নভেম্বরে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এর রিফুয়েলিংয়ের জ্বালানি সরবরাহ সম্পন্ন

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, কৃষি কর্মকর্তা নিহত

পাবনায় অর্থ আত্মসাৎ মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড

আমন আবাদে লক্ষ্যমাত্রা ছাড়াল চাটমোহর, বাম্পার ফলনের হাতছানি

চকলেট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার কিশোর

পাবনায় ধর্ষকের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর লুট, তুলে নেওয়া হচ্ছে মাটি

রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে তরুণের মৃত্যু

ছাত্রীকে ধর্ষণচেষ্টার খবরে মাদ্রাসায় ভাঙচুর-আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের