হোম > সারা দেশ > পাবনা

নলকূপ মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় বাড়িতে নলকূপ মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার দিলপাশার ঘোষপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হৃদয় বর্মণ (৩৫) ওই গ্রামের মৃত নবদ্বীপ বর্মণের ছেলে। একই গ্রামের বাসিন্দা ও সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অশোক কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করছেন। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাড়ির নলকূপ দিয়ে পানি না ওঠায় বিকেলে সেটি মেরামতের কাজ করছিলেন হৃদয় বর্মণ। এ সময় নলকূপের ভেতরের লোহার বড় রডটি হাত দিয়ে টেনে তুলছিলেন তিনি। একপর্যায়ে বাড়ির ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক লাইনের সঙ্গে লোহার রডটির স্পর্শ লাগলে বিদ্যুতায়িত হয়ে পড়েন হৃদয়। বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পথে তাঁর মৃত্যু হয়। 

এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, মৃত্যুর ঘটনাটি তাঁর জানা নেই। তবে খোঁজ-খবর নিয়ে বিষয়টি দেখবেন বলে জানান।

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার, দুজনকে জরিমানা

চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে নারী নিহত, আহত ৩

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, রোসাটমের প্রথম কোনো প্রকল্পে যুক্ত হচ্ছে ওআইএসএস

আত্মহত্যার হুমকি দেওয়া সেই ছেলের ঘরেই ফিরলেন মা

বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক বিক্রিয়া শুরু

সালিসের অঙ্গীকার রক্ষা না করায় মাদক কারবারির বাড়িতে এলাকাবাসীর হামলা-ভাঙচুর

হাসপাতালে বিশ্রামাগার নেই, ভোগান্তিতে স্বজনেরা

‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’—অসুস্থ মায়ের আকুতি, ‘সঙ্গে দিলে সুইসাইড করব’ বললেন ছেলে

পিকনিকের কথা বলে ডেকে র‍্যাগিং, পাবিপ্রবির ছাত্রী হাসপাতালে