হোম > সারা দেশ > পাবনা

রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে পাবনায় মশাল মিছিল

পাবনা প্রতিনিধি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাষ্ট্রপতির নিজ জেলা পাবনায় মশাল মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের প্রধান ফটকের সামনে থেকে মশাল মিছিলটি বের করা হয়। মিছিলটি পাবনা শহর প্রদক্ষিণ করে আবার এডওয়ার্ড কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’, ‘ভারতের দালালেরা হুঁশিয়ারি সাবধান’; ‘স্বৈরাচারের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ কর, করতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শেখ হাসিনার পদত্যাগ নিয়ে মিথ্যাচার করছেন, ষড়যন্ত্র করছেন। তিনি রাষ্ট্রপতি পদে থাকার নৈতিকতা হারিয়েছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। তা না হলে ছাত্র-জনতা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার, দুজনকে জরিমানা

চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে নারী নিহত, আহত ৩

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, রোসাটমের প্রথম কোনো প্রকল্পে যুক্ত হচ্ছে ওআইএসএস

আত্মহত্যার হুমকি দেওয়া সেই ছেলের ঘরেই ফিরলেন মা

বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক বিক্রিয়া শুরু

সালিসের অঙ্গীকার রক্ষা না করায় মাদক কারবারির বাড়িতে এলাকাবাসীর হামলা-ভাঙচুর

হাসপাতালে বিশ্রামাগার নেই, ভোগান্তিতে স্বজনেরা

‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’—অসুস্থ মায়ের আকুতি, ‘সঙ্গে দিলে সুইসাইড করব’ বললেন ছেলে

পিকনিকের কথা বলে ডেকে র‍্যাগিং, পাবিপ্রবির ছাত্রী হাসপাতালে