হোম > সারা দেশ > পাবনা

গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে নিহত ৩

পাবনা ও ভাঙ্গুরা প্রতিনিধি

পাবনার ভাঙ্গুরায় গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে তিন ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় তিনজন আহত হয়েছেন। তাঁদের ভাঙ্গুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রাত ২টার দিকে উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামে এ ঘটনা ঘটে। 

ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন বলেন, উপজেলার অষ্টমনীষা গ্রামের গোলাপ হোসেনের বাড়ি থেকে দুটি গরু চুরি করে নৌকায় করে পালাচ্ছিল কয়েকজন চোর। গরু চুরির বিষয়টি টের পেয়ে গরুর মালিকসহ আশপাশের লোকজন চোরের দলকে ধাওয়া করে। ধরতে না পেরে বিভিন্ন এলাকার লোকজন ও আত্মীয়স্বজনকে খবর পাঠায়। এর মধ্যে বেতুয়ান গ্রামের লোকজন তাদের দেখে ফেললে গরু ফেলে পালানোর চেষ্টা করে চোরের দল। পরে এলাকাবাসী তিনজনকে ধরে গণপিটুনি দেয় ও একজন পালিয়ে যায়। গণপিটুনিতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। খবর পেয়ে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে। 

নাজমুল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ঠিকাদারের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে গ্রেপ্তার ৩

পাবনায় জামায়াত নেতাকে কুপিয়ে জখম, থানায় গিয়ে বিক্ষোভ করলেন এমপি

আদালতের এজলাসে এক আসামিকে আরেক আসামির মাদক সরবরাহ, ২ জনের কারাদণ্ড

ঈশ্বরদী ইপিজেডে পূর্বঘোষণা ছাড়াই ১১২ শ্রমিক চাকরিচ্যুত

সাঁথিয়ায় পশুর হাট ইজারা নিয়ে বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের উত্তেজনা, ১৪৪ ধারা জারি

বনশ্রীতে মাদ্রাসাশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় পাবনা থেকে গ্রেপ্তার ১

পাবনায় অপহরণকারী চক্রের ৮ সদস্য আটক, দুই কলেজশিক্ষার্থী উদ্ধার

পাখিবন্ধু আকাশকলি দাসের পাখির অভয়াশ্রম সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

৪০ মণের বাহারাম বাদশা খায় কলা-আপেল

লুঙ্গি-গেঞ্জি গামছা আর মাথায় হেলমেট পরে শেষ ক্লাস উদ্‌যাপন