হোম > সারা দেশ > পাবনা

ভাঙ্গুড়ায় গ্রাম-বাংলার ঐতিহ্য নৌকা বাইচ অনুষ্ঠিত

প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা) 

চলনবিল অঞ্চলে নৌকা বাইচের প্রচলন নতুন নয়। মূলত বর্ষাকালে এ অঞ্চলে নৌকা বাইচের আয়োজন করে থাকেন এলাকাবাসী। এরই ধারাবাহিকতা ৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল পৌনে ৫টায় পাবনার ভাঙ্গুড়া উপজেলার মাগুড়া গ্রামবাসীর আয়োজনে মাগুড়া বিলে এ নৌকা বাইচ শুরু হয়। সন্ধ্যায় এ বাইচ শেষ হয়।

নৌকা বাইচ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোজাহার আলী সরদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, প্রভাষক গিয়াস উদ্দিন, কাউন্সিলর ইব্রাহিম হোসেন ইমরান রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

নৌকা বাইচ দেখতে দুপুর থেকেই মানুষ মাগুড়ার বিলপাড়ে ভিড় করে। প্রতিযোগিতায় মাগুড়ার সবুজবাংলা, উল্লাপাড়ার সোনারতরী ও মায়ের দোয়া জয়লাভ করে। 

রোগী নিয়ে হাসপাতালে ঢুকতেই দালালের ফাঁদ, ৪ জনকে কারাদণ্ড

পাবনায় জোড়া খুন: দুই দিন পর অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের একসঙ্গে জানাজা, একই গোরস্থানে দাফন

পাবনায় বজ্রপাতে হতাহত পরিবারগুলোকে আর্থিক অনুদান দিল প্রশাসন

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান

মাছ শিকারে বিলে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের

বাড়িতে ভেজাল দুধের কারখানা, মালিক-সহযোগীর জেল-জরিমানা

পাবনায় গুলিতে শ্রমিক দল ও কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের ২ নেতা নিহত

রূপপুরে ‘পাওয়ার স্টার্টআপ’, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে নভেম্বরে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এর রিফুয়েলিংয়ের জ্বালানি সরবরাহ সম্পন্ন