হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে ইব্রাহিম ও নাদিম নামের দুই শিশু মারা গেছে। তারা সম্পর্কে চাচাতো ভাই। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের রবিউল লালের বাড়িতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশু দুটি হলে চৌধুরীহাট বাজারসংলগ্ন রবিউল লালের বাড়ির আবু সুফিয়ান সজীবের ছেলে ইব্রাহীম (৪) ও শরীফের ছেলে নাদিম হোসেন (৩।

জানা গেছে, সকালে দুই পরিবারের নারী সদস্যরা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় শিশু দুটি বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে দুজন পাশের পুকুরে পড়ে যায়। তাদের না দেখে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। পরে নিখোঁজ শিশুদের সন্ধানে পুকুরে জাল ফেলে তাদের মরদেহ পাওয়া যায়। তাৎক্ষণিক শিশু দুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, দুজনেই মারা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহাদাত হোসেন সাগর বলেন, ‘পুকুরে ডুবে যাওয়া দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা।’

কোম্পানীগঞ্জ পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মারা যাওয়া শিশুদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

হাতিয়ায় জাহাজমারা উচ্চবিদ্যালয়ে নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলা

মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

১৭ ঘণ্টা পর এমভি সুগন্ধা লঞ্চের যাত্রীদের উদ্ধার

১৫ ঘণ্টা ধরে চরে আটকা এমভি সুগন্ধা, যাত্রীদের দুর্ভোগ

ইউএনওর আপত্তিকর ভিডিও ভাইরাল, এআই দিয়ে তৈরির দাবি

মাংস খেতে চাওয়ায় মাকে ‘মারধর’, ছেলের গলায় পানির কলসি ঝুলিয়ে ঘোরানো হলো বাজারে

কোম্পানীগঞ্জে ভিজিএফের ২১ বস্তা চাল উধাও, দিনভর দাঁড়িয়ে ফিরলেন উপকারভোগীরা

ভিকারুননিসার ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিলে এনসিপি-বিএনপি নেতা-কর্মীদের হাতাহাতি

সুবর্ণচরে অতিরিক্ত বালুবোঝাই ড্রাম ট্রাকের বিরুদ্ধে অভিযান, আটক ৯

নোয়াখালী খাল থেকে যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার