হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে দৃষ্টিপ্রতিবন্ধী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দৃষ্টিপ্রতিবন্ধী এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

এর আগে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বাড়িতে নিজের শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। 

দৃষ্টিপ্রতিবন্ধী ওই যুবকের নাম আলমাস মাহমুদ (২৪)। তিনি উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছমদ আলী হাজিবাড়ির সাউথ আফ্রিকা প্রবাসী আবদুল করিমের ছেলে। 

নিহতের পরিবার জানায়, জন্ম থেকে দৃষ্টিপ্রতিবন্ধী আলমাস মাহমুদ। এ নিয়ে তিনি মানসিককভাবে বিপর্যস্ত ছিলেন। চার মাস আগে বিয়ে করেন। তারপর থেকে তিনি মানসিকভাবে আরও ভেঙে পড়েন। গতকাল বুধবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরে রুমের দরজা খোলা রেখে ফ্যানের সঙ্গে ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে স্থানীয় পল্লি চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের আলোকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র

হাতিয়ার চেয়ারম্যান ঘাট: ভাঙতে ভাঙতে মেঘনা এগোচ্ছে মূল বাজারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০ কেজি ইলিশ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি

নোয়াখালীর চাটখিলে হামে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর