হোম > সারা দেশ > নোয়াখালী

ঈদে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে বহুতল ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সাদ্দাম হোসেন পাভেল (১৯) ও মো. পিয়াস (২০) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার আরমাদা স্পিনিং মিলস লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাদ্দাম উপজেলার চরফকিরা ইউনিয়নের চর কচ্চপিয়া এলাকার বেলাল সওদাগরের ছেলে ও পিয়াস একই এলাকার জাকির কোম্পানী বাড়ির আজাদ হোসেনের ছেলে। 

স্থানীয়রা জানান, ছোট থেকে পিয়াস ও পাভেল খুব ভালো বন্ধু ছিল। দুই মাস আগে পরিবারকে স্বাবলম্বী করার জন্য গাজীপুরে কনস্ট্রাকশনের কাজে যান তাঁরা। মুঠোফোনে পরিবারকে জানান ঈদে বাড়ি ফিরবে। পরিবারের কার কী লাগবে? অথচ আর ফেরা হলো না। সকালে কর্মরত অবস্থায় বৈদ্যুতিক শটে দুই বন্ধুর মৃত্যু হয়। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জায়দল হক কচি দুর্ঘটনায় মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, ‘এটি হৃদয় বিদারক ঘটনা। জীবন ও জীবিকার সন্ধানে গিয়ে এমন মৃত্যুর সংবাদে পুরো এলাকায় এখনো শোকের ছায়া নেমে এসেছে।’

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র

হাতিয়ার চেয়ারম্যান ঘাট: ভাঙতে ভাঙতে মেঘনা এগোচ্ছে মূল বাজারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০ কেজি ইলিশ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি

নোয়াখালীর চাটখিলে হামে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর