হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালী জেনারেল হাসপাতালে ৭ দালাল আটক, বিভিন্ন মেয়াদে সাজা

নোয়াখালী প্রতিনিধি

যাচাইবাছাই শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দালালকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। ছবি: আজকের পত্রিকা

২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে যৌথ অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত ও র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্প। এ সময় হাসপাতালের বাইরে ও ভেতর থেকে বেশ কয়েকজন দালালকে আটক করা হয়। পরে যাচাইবাছাই শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দালালকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইন ও র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডুর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের বাইরে ও ভেতরে কয়েকজন দালাল রোগীদের বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। তারা সরকারি হাসপাতালে আসা রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে, ভুলবাল বুঝিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যেত। বিনিময়ে তারা হাসপাতাল থেকে বড় অঙ্কের কমিশন নিত। এ ছাড়া সরকারি হাসপাতালে আসা রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কথা বলে টাকা হাতিয়ে নিত। এসব অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা সহযোগিতায় দুপুরে অভিযান চালিয়ে হাসপাতালের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়। পরে যাচাইবাছাই শেষে সাতজন দালালকে চিহ্নিত করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দালাল মিলন (৩৫), হারুন (৩৪), সজীবকে (২৫) ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড, রতনকে (৩৮) ৩০ দিন, আকরাম হোসেনকে (২৫) সাত দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, স্বপন (৪৪) ও মাসুদকে (৪৫) ১৫ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।

মিঠুন কুমার কুণ্ডু বলেন, ‘দণ্ডপ্রাপ্ত দালালদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে সাধারণ জনগণের সেবা নিশ্চিত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

হাতিয়ায় পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে ভূমিহীন সমাবেশ

নোয়াখালীতে বালুর স্তূপ থেকে ৫৮ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ১

সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিব নিহত

ইতালিতে তিন বাংলাদেশি খুন, সন্দেহভাজন খুনির ছবি প্রকাশ

ইতালিতে স্ত্রী-সন্তানসহ প্রবাসী খুন: গত বছর নোয়াখালীর বাড়িতে চিঠিতে হুমকি দিয়েছিল ‘লাল বাহিনী’

ইতালিতে খুন বাংলাদেশি পরিবারের বাড়ি নোয়াখালী

নোয়াখালীতে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ দুজনকে আটকে পুলিশে দিলেন স্থানীয়রা

নোয়াখালীতে পিকআপের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

সম্পাদককে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ, বিচার দাবিতে সংবাদ সম্মেলন