হোম > সারা দেশ > নোয়াখালী

চাটখিলে বিদ্যুতের তারে জড়িতে একজনের নিহত

প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর চাটখিলে বিদ্যুতের তারে জড়িয়ে মোহাম্মদ হোসেন মধু (৪৫) নামের একজন নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে মল্লিকা বাড়ি সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হোসেন উপজেলার সুন্দপুর এলাকার মধু মল্লিকা বাড়ির আব্দুর রবের ছেলে। তাঁর এক মেয়ে ও দুই ছেলে আছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে ফজরের নাম পড়তে পার্শ্ববর্তী মসজিদের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মধু। এ সময় সড়কে পড়ে থাকা পল্লিবিদ্যুতের মূল লাইনের একটি ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার পর পাশে বাড়ির এক মহিলা মধুর লাশ দেখতে পেয়ে চিৎকার করলে লোকজন এগিয়ে আসে। পড়ে বিষয়টি বিদ্যুৎ অফিসে জানান তাঁরা। 

স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, এ ঘটনার জন্য পল্লিবিদ্যুৎ কার্যালয়ের লোকজন দায়ী। বিদ্যুতের তার ছিঁড়ে গেলে তাঁরা সময়মতো তা মেরামত করে না। তাঁদের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। 

এ বিষয়ে পল্লিবিদ্যুৎ চাটখিলের ডিজিএম এর সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তাঁকে পাওয়া যায়নি। 

চাটখিল থানার ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র

হাতিয়ার চেয়ারম্যান ঘাট: ভাঙতে ভাঙতে মেঘনা এগোচ্ছে মূল বাজারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০ কেজি ইলিশ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি

নোয়াখালীর চাটখিলে হামে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর