হোম > সারা দেশ > নোয়াখালী

সেনবাগে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

নোয়াখালী ও সেনবাগ প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে জাহিদুল ইসলাম (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছমির মুন্সিরহাট-দিলদার মার্কেট সড়কের আজিজপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর মোহাম্মদপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। তিনি সেনবাগ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুরে উপজেলার ছমির মুন্সিরহাট থেকে মোটরসাইকেলযোগে কল্যান্দি যাচ্ছিলেন জাহিদ। কাবিলপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ির সামনের মোড় পার হওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। তাতে মাথায় আঘাত পান তিনি। তা ছাড়া মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুলতান আজম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। 

জানতে চাইলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন আজকের পত্রিকাকে কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু

মাছ ধরায় নিষেধাজ্ঞা: বেকার লক্ষাধিক জেলে সংসারে অভাব-অনটন

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মামলা, মাদ্রাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার

বিদ্যুতায়িত ছেলেকে বাঁচাতে গিয়ে মা আহত, ছেলের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ

ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে নোয়াখালীতে পদবঞ্চিতদের বিক্ষোভ

হাতিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা, ৫ জনকে কুপিয়ে জখম

নোয়াখালীতে ১ হাজার ইয়াবাসহ আটক এক

সাংবাদিককে প্রাণনাশের হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় জিডি