হোম > সারা দেশ > নোয়াখালী

সড়কের পাশে অজ্ঞাতনামা লাশ

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর সুবর্ণচরে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চরজব্বার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একটি সড়কের পাশে বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী নুর ইসলাম জানান, সকালে বাড়ির পাশে গাছ লাগাতে এসে তিনি লোকটিকে পড়ে থাকতে দেখেন। প্রথমে তিনি ভারসাম্যহীন ব্যক্তি ভেবে কাছে আসেননি, দীর্ঘ সময় সাড়া-শব্দ না পেয়ে কাছে এসে দেখেন অজ্ঞাতনামা ব্যক্তির লাশ পড়ে আছে। বিষয়টি তিনি প্রথমে স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রতিনিধিকে জানান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা এসে থানার পুলিশকে খবর দেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, মারা যাওয়া ব্যক্তির বয়স ৫৫ বছর হতে পারে। তাঁর পরিচয় ও মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। লাশে গলায় ও পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁর পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে।

ওসি শাহীন মিয়া আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো কোনো মামলা হয়নি।

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র

হাতিয়ার চেয়ারম্যান ঘাট: ভাঙতে ভাঙতে মেঘনা এগোচ্ছে মূল বাজারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০ কেজি ইলিশ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি

নোয়াখালীর চাটখিলে হামে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর