হোম > সারা দেশ > নোয়াখালী

মায়ের কোল থেকে নদীতে পড়ে নিখোঁজ ৩ মাসের শিশু

প্রতিনিধি, হাতিয়া

নৌকায় ওঠার সময় মায়ের কোল থেকে নদীতে পড়ে গেছে তিন মাস বয়সী এক শিশু। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সুখচর ইউনিয়নের বউবাজার ঘাটে আজ সকাল ১০টায় এ ঘটনা ঘটে। শিশুটিকে এখনো উদ্ধার করা যায়নি। জানা যায়, সকালে শিশু লামিয়াকে কোলে নিয়ে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি সুখচর ইউনিয়নে ফিরছিলেন মেরিনা বেগম। পথে খেয়াঘাট থেকে নৌকায় উঠতে গেলে পাড় ভেঙে এ ঘটনা ঘটে।

পাড় ভেঙে মেরিনাসহ ১০-১৫ জন নদীতে পড়ে যান। এ ঘটনায় সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও মায়ের কোল থেকে হারিয়ে যায় শিশু লামিয়া।

নলচিরা নৌ-পুলিশের ইনচার্জ মো. ইয়ার আলী এ তথ্য নিশ্চিত করেছেন। নিখোঁজ লামিয়াকে উদ্ধারে নৌ-পুলিশ কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, নিখোঁজ লামিয়া সুখচর ইউনিয়নের মসজিদ মার্কেট এলাকার আজমির হোসেনের মেয়ে।

হাতিয়ায় সড়কের কাজে অনিয়মের অভিযোগ করায় শিক্ষককে বেঁধে পেটানোর হুমকি

নোয়াখালীতে সরকারের উন্নয়ন প্রচারণা ও গুজব-অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির লিফলেট বিতরণ

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: নাছির উদ্দিন

হাতিয়ায় ১৫ হাজার জেলে পরিবারের মধ্যে চাল বিতরণ শুরু

নোয়াখালীতে দোকানে ক্রেতার ভিড়ের মধ্য থেকে ব্যবসায়ীকে গুলি

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র