হোম > সারা দেশ > নোয়াখালী

চাটখিলে পানিতে ডুবে বিসিএস ক্যাডারের মৃত্যু

চাটখিল ও নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল উপজেলায় বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে একজন বিএসএস ক্যাডার মারা গেছেন। আজ বুধবার দুপুরে উপজেলার মল্লিকা দিঘিতে গোসল করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ফারুক মাছুম (৩৫)। তিনি উপজেলার ২ নম্বর রামনারায়নপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা। চট্টগ্রামে কর বিভাগের উপ-কর কমিশনার কর্মকর্তা কর্মরত ছিলেন এই বিসিএস ক্যাডার। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ওমর ফারুক মাসুম তাঁর বন্ধু আবু দাওদ, মনিরুল ইসলাম, লিটন চন্দ্র সূত্র ধর, মোরশেদ ইকবাল, পায়েল মজুমদার ও আশরাফ হোসেন রতনসহ মল্লিকা দিঘীতে গোসল করতে নামেন। পরে তাঁরা সাঁতার কেটে দিঘীর মাঝখানে যান। সেখানে ছয় বন্ধু সাঁতরিয়ে কূলে ফিরলেও ওমর ফারুক দিঘীর মাঝখান থেকে আর ফিরতে পারেননি।

খবর পেয়ে খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ইকবাল হোসেন ও চাটখিল ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দিঘীতে উদ্ধার অভিযান করে। এরপর বিকেল সোয়া ৫টার দিকে ফারুকের মরদেহ উদ্ধার করে তাঁরা।

এ ব্যাপারে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

হাতিয়ায় সড়কের কাজে অনিয়মের অভিযোগ করায় শিক্ষককে বেঁধে পেটানোর হুমকি

নোয়াখালীতে সরকারের উন্নয়ন প্রচারণা ও গুজব-অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির লিফলেট বিতরণ

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: নাছির উদ্দিন

হাতিয়ায় ১৫ হাজার জেলে পরিবারের মধ্যে চাল বিতরণ শুরু

নোয়াখালীতে দোকানে ক্রেতার ভিড়ের মধ্য থেকে ব্যবসায়ীকে গুলি

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র