হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর মাইজদীতে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম (৪০) নামের একজন মারা গেছেন। আজ শনিবার সকাল ৭টার দিকে মাইজদী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশায় কোনো যাত্রী ছিল না।

নিহত আব্দুর রহিম সিএনজিচালক ছিলেন। তিনি মাইজদী বাজার এলাকার জয়নাল আবেদিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে মাইজদী চৌরাস্তার দিকে যাচ্ছিলেন ওই চালক। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তার অটোকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুর রহিম। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁর পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে যান।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।

ইমদাদুল হক আরও বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র

হাতিয়ার চেয়ারম্যান ঘাট: ভাঙতে ভাঙতে মেঘনা এগোচ্ছে মূল বাজারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০ কেজি ইলিশ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি

নোয়াখালীর চাটখিলে হামে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর