হোম > সারা দেশ > নোয়াখালী

সুবর্ণচরে পুলিশকে ফুল দিয়ে উৎসাহ দেন ছাত্র-জনতা

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠন নোয়াখালী সুবর্ণচরের চরজব্বর থানায় গিয়ে পুলিশকে ফুল দিয়ে উৎসাহ দিয়েছেন। আজ বৃহস্পতিবার সারা দিন চলে এই কার্যক্রম। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, গত ৫ জুলাই থেকে তাঁরা সুবর্ণচরে মিছিল, মানববন্ধন, সভা সমাবেশ করেন। এ সময় চরজব্বর থানার পুলিশ তাঁদের কোনো রকমের অসহযোগিতা করেননি। এই জন্য সুবর্ণচরে কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। পুলিশের নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য তাঁরা ধন্যবাদ জানান। 

সারা দেশে পুলিশ কর্মবিরতি দিয়ে থানা ছেড়ে গেলেও চরজব্বর থানার পুলিশদের থানা ছাড়তে দেননি এলাকাবাসী। এলাকাবাসী জানান, সারা দেশে পুলিশ মারমুখী আচরণ করলেও আমাদের পুলিশ জনগণের সঙ্গে থেকে উদাহরণ সৃষ্টি করেছে তাই আমরা তাঁদের কর্মবিরতির মধ্যেও এলাকা ছেড়ে যেতে দিইনি। 

গত মঙ্গলবার ও বুধবার চন্দ্রকলি ফাউন্ডেশন, বৈষম্য বিরোধী ছাত্র জনতা, স্থানীয় শিক্ষক, সাংবাদিক ব্যবসায়ীসহ সর্বস্তরের জনতা পুলিশকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

এ প্রসঙ্গে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আহমেদ ভূইয়া বলেন, সুবর্ণচরবাসী আজ আমাদের ভালোবাসার প্রতিদান দিয়েছে। প্রিয় কিছু মানুষ আজ আমাদের বুক পেতে দিয়ে রক্ষা করেছেন। আপনাদের এই ঋণ কোনো দিন শোধ করতে পারব না। এই বিপদময় দিনে যারা খোঁজ খবর নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা রইল। যত দিন চরজব্বর থানায় থাকব সুবর্বচরবাসীকে ভালোবেসে যাব। এ এক নতুন বাংলাদেশের সূচনা। ভালো থাকুক সবাই।

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র

হাতিয়ার চেয়ারম্যান ঘাট: ভাঙতে ভাঙতে মেঘনা এগোচ্ছে মূল বাজারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০ কেজি ইলিশ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি

নোয়াখালীর চাটখিলে হামে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর