হোম > সারা দেশ > নোয়াখালী

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মো. বেলাল হোসেন (২৬) নামের এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ রোববার দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া। 

দণ্ডপ্রাপ্ত যুবক উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. খোরশেদ আলমের ছেলে। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বসুরহাট বাজার দিয়ে চলাচলকারী এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল বেলাল। ওই স্কুলছাত্রী গতকাল শনিবার বিষয়টি পরিবারকে জানায়। ওই ছাত্রীর পরিবার তাঁদের এক আত্মীয়কে বিষয়টি জানান। সকালে পুনরায় উত্ত্যক্ত করার সময় ওই আলীসহ স্থানীয়রা তাঁকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানান। 

ইউএনও মেজবা উল আলম ভূঁইয়া বলেন, স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ওই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র

হাতিয়ার চেয়ারম্যান ঘাট: ভাঙতে ভাঙতে মেঘনা এগোচ্ছে মূল বাজারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০ কেজি ইলিশ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি

নোয়াখালীর চাটখিলে হামে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর