হোম > সারা দেশ > নোয়াখালী

নোবিপ্রবি হলের খাবারে মিলল নখ কাটার মেশিন

নোয়াখালী প্রতিনিধি

হলের খাবারে পাওয়া নখ কাটার মেশিন। ছবি; সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) জুলাই শহীদ স্মৃতি ছাত্রী হলে খাবারের মধ্যে নখ কাটার মেশিন পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন হলের ছাত্রীরা।

গতকাল শনিবার রাতে খাওয়ার সময় এক ছাত্রী খাবারে নখ কাটার মেশিন পান। এই ঘটনায় ক্যানটিন অপারেটরকে অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ।

ওই ছাত্রীর অভিযোগ, রাতে খাওয়ার ডাইনিং থেকে গিলা-কলিজা নিয়ে নিজের কক্ষে আসেন তিনি। রুমে এসে কলিজার প্যাকেটটি খুলে তার ভেতরে একটি জং পড়া নেইল কাটার (নখ কাটার মেশিন) দেখতে পান। এটা দেখার পর আর খাবার না খেয়ে রাত পার করা লাগছে।

হলের আবাসিকে থাকা একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, হলের ডাইনিংয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বালাই নেই। ডাইনিংয়ে যাঁরা কাজ করেন, তাঁদের শিশু-বাচ্চারা সব সময় ডাইনিংয়ে থাকে। ডাইনিংয়ে পরিবেশ খুবই বাজে। তাদের রান্নাবান্না বা খাবার অপরিষ্কার হাতে ঘাঁটাঘাঁটি দেখলে তা খাওয়ার রুচি আসে না।

জানতে চাইলে হলের প্রভোস্ট নাসির উদ্দিন বলেন, ‘খাবারে নখ কাটার মেশিন পাওয়ার খবর জানার পর প্রাথমিকভাবে বর্তমান অপারেটরকে বাদ দেওয়া হয়েছে। নতুন অপারেটরের জন্য ক্যানটিন কমিটিকে দায়িত্ব দিয়েছি। মার্চের ১ তারিখ থেকে নতুন অপারেটর ক্যানটিন পরিচালনা করবে। তবে সেই পর্যন্ত বর্তমান অপারেটর ক্যানটিন চালাবে।’

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ

নোয়াখালীতে রেলওয়ের জায়গা থেকে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৪৫ জেলে আটক

গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু

মাছ ধরায় নিষেধাজ্ঞা: বেকার লক্ষাধিক জেলে সংসারে অভাব-অনটন

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মামলা, মাদ্রাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার

বিদ্যুতায়িত ছেলেকে বাঁচাতে গিয়ে মা আহত, ছেলের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ

ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে নোয়াখালীতে পদবঞ্চিতদের বিক্ষোভ