হোম > সারা দেশ > নোয়াখালী

সোনাইমুড়ীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

গ্রেপ্তার হাবিব টিটু। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়ন অভিযান চালিয়ে হাবিব টিটু (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়।

আজ সোমবার সকালে এই তথ্য নিশ্চিত করে র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু। এর আগে গতকাল রোববার গভীর রাতে ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কাতার মসজিদ এলাকার একটি গ্যারেজ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাবিব টিটু বজরা ইউনিয়নের বারাহিনগর গ্রামের রুহুল আমিনের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বজরা ইউনিয়নের বারাহিনগর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানের সময় কাতার মসজিদ এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে এলাকার শীর্ষ সন্ত্রাসী হাবিব টিটুকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে ওই গ্যারেজ থেকে একটি দেশীয় তৈরি এলজি জব্দ করা হয়।

কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু বলেন, হাবিব টিটু এলাকায় অস্ত্রের মহড়া দেখিয়ে নিরীহ লোকজনকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করতেন। চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন তিনি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হবে।

হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিনটি ওয়ার্ড প্লাবিত, পানির নিচে চরঈশ্বরের বিস্তীর্ণ এলাকা

নোয়াখালীর বেগমগঞ্জে ৮০ হাজার ইয়াবাসহ আটক ২

মাদক সেবনে বাধা দেওয়ায় কবিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে স্লুইসগেট নির্মাণ ও জিও ব্যাগ ফেলার দাবিতে মানববন্ধন

হাতিয়ায় মাঝ নদীর চরে আটকা ফেরি, দুর্ভোগে দুই শতাধিক যাত্রী

হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগে আটক ১

হাতিয়ায় পানিবন্দীদের পাশে ছাত্রদল

বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

এমপি হান্নান মাসউদকে নিতে মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে আনার অভিযোগ

দলের বিভেদের সুযোগে একটি চক্র দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: জয়নুল আবদিন ফারুক