হোম > সারা দেশ > নোয়াখালী

চাটখিলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে পুকুরে ডুবে এক শিশুর (২) মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার বক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু রাহি বক্তারপুর গ্রামের মিদ্দা বাড়ির মনির হোসেনের ছেলে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটির মা তাকে ঘরে রেখে কলসি নিয়ে পুকুরে পানি আনতে যায়। পরে ঘরে এসে রাহিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে রাহিকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসক কর্মকর্তা শহিদুল ইসলাম নয়ন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নোয়াখালীর হাতিয়া: বৃষ্টি-জোয়ারে ২৫ হাজার হেক্টরের ফসলের ক্ষতি

নোয়াখালীতে মৎস্য প্রকল্প দখল করে ৩০ লাখ টাকার মাছ লুট, মানববন্ধনে হামলার চেষ্টা

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত

হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিনটি ওয়ার্ড প্লাবিত, পানির নিচে চরঈশ্বরের বিস্তীর্ণ এলাকা

নোয়াখালীর বেগমগঞ্জে ৮০ হাজার ইয়াবাসহ আটক ২

মাদক সেবনে বাধা দেওয়ায় কবিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে স্লুইসগেট নির্মাণ ও জিও ব্যাগ ফেলার দাবিতে মানববন্ধন

হাতিয়ায় মাঝ নদীর চরে আটকা ফেরি, দুর্ভোগে দুই শতাধিক যাত্রী

হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগে আটক ১

হাতিয়ায় পানিবন্দীদের পাশে ছাত্রদল