হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে আগুনে পুড়ল ১৫ দোকান 

 নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার সকালে উপজেলার চৌমুহনী বড় মসজিদসংলগ্ন কবুতরহাটা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে চৌমুহনী ও মাইজদী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কবুতর হাটার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে একটি মুদি দোকান, লবণ, আলু, চুন ও মসলার আড়তসহ ১৫টি দোকান পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। 

চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শাহ এমরান খান আজকের পত্রিকাকে বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলো থেকে কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।

হাতিয়ায় সড়কের কাজে অনিয়মের অভিযোগ করায় শিক্ষককে বেঁধে পেটানোর হুমকি

নোয়াখালীতে সরকারের উন্নয়ন প্রচারণা ও গুজব-অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির লিফলেট বিতরণ

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: নাছির উদ্দিন

হাতিয়ায় ১৫ হাজার জেলে পরিবারের মধ্যে চাল বিতরণ শুরু

নোয়াখালীতে দোকানে ক্রেতার ভিড়ের মধ্য থেকে ব্যবসায়ীকে গুলি

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র