হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে এইচএসসি পরীক্ষার হলে প্রবেশ, ছাত্রদল নেতা সাময়িক বহিষ্কার

নোয়াখালী প্রতিনিধি

এইচএসসি পরীক্ষার কেন্দ্রে ঢুকে বহিষ্কৃত নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ। ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষার প্রথম দিন নেতা-কর্মীদের নিয়ে কেন্দ্রে প্রবেশ করার অভিযোগে মোহাম্মদ সানাউল্লাহ নামের এক ছাত্রদল নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক।

আজ শুক্রবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্ত অনুযায়ী দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জানা গেছে, সারা দেশের মতো বৃহস্পতিবার নোয়াখালীতে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রের ১০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ ৪৮ ঘণ্টা আগেই নিষিদ্ধ করা হয়। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে পরীক্ষা শুরুর আগে নেতা-কর্মীদের নিয়ে কেন্দ্রে প্রবেশ করে বিভিন্ন কক্ষে গিয়ে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ।

সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। নিজের ফেসবুক আইডিতেও ছবিগুলো পোস্ট করেন সানাউল্লাহ। ছবিগুলোতে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা এমন অনধিকার প্রবেশে কোনো প্রতিক্রিয়া দেখাননি, বরং নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন।

ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাদের দৃষ্টিতে আসে। পরে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে সানাউল্লাহকে দলের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র

হাতিয়ার চেয়ারম্যান ঘাট: ভাঙতে ভাঙতে মেঘনা এগোচ্ছে মূল বাজারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০ কেজি ইলিশ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি

নোয়াখালীর চাটখিলে হামে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর