হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে ধর্ষণ, ভিডিও ধারণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে ধর্ষণ ও এর ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে সোহেল (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল শনিবার রাতে থানায় মামলা করেছেন তরুণীর মা। 

মামলার একমাত্র আসামি হলেন সোহেল। তাঁর বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে। মামলা দায়েরের পর থেকে সোহেল আত্মগোপনে রয়েছেন। 

মামলা থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার গভীর রাতে ওই তরুণী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। এ সময় ওত পেতে থাকা সোহেল ও তাঁর সহযোগীরা তরুণীকে অপহরণ করেন। পরে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে তাঁকে ধর্ষণ ও মোবাইল ফোনে এর ভিডিও ধারণ করেন সোহেল। 

এদিকে অপহরণের পর তরুণীর পরিবার কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে। পরবর্তী সময় তরুণীর পরিবার বিভিন্নভাবে চাপ দিলে গতকাল রাতে তরুণীকে কোম্পানীগঞ্জের বসুরহাট বাসস্ট্যান্ডে রেখে পালিয়ে যান সোহেল। এর আগেও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক স্থানে নিয়ে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করেন তরুণীর মা। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান জানান, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করা হয়েছে বলে থানায় এক তরুণীর মা বাদী হয়ে অভিযোগ দাখিল করেন এবং ওই তরুণী জবানবন্দি দেন। পুলিশ মামলা হিসেবে তা নথিভুক্ত করেছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র

হাতিয়ার চেয়ারম্যান ঘাট: ভাঙতে ভাঙতে মেঘনা এগোচ্ছে মূল বাজারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০ কেজি ইলিশ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি

নোয়াখালীর চাটখিলে হামে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর