হোম > সারা দেশ > নোয়াখালী

১২ বছর পর সেনবাগ পৌর আ.লীগের সম্মেলন 

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

দীর্ঘ ১২ বছর পর নোয়াখালীর সেনবাগ পৌর আওয়ামী লীগের সম্মেলন শেষ হয়েছে। আজ সোমবার জেলা পরিষদ মিলনায়তনে পৌর আওয়ামী লীগের এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

মমিন উল্যা মানিকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন কানন, পৌর মেয়র আবু নাছের ভিপি দুলাল। সম্মেলন পরিচালনা করেন অ্যাডভোকেট মানিক।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ডজন খানিক প্রার্থীর নেতা কর্মী ও সমর্থকদের খণ্ড খণ্ড শোভাযাত্রা সম্মেলনকে প্রাণবন্ত করে তোলে। বিকেল সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয়।

এর আগে ডোমনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জিয়াউল হক দুলু পাটোওয়ারীর সভাপতিত্বে ও সহিদুজ্জামান স্বপনের পরিচালনায় ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। একাধিক প্রার্থী থাকায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কমিটি ঘোষণা হয়নি।

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র

হাতিয়ার চেয়ারম্যান ঘাট: ভাঙতে ভাঙতে মেঘনা এগোচ্ছে মূল বাজারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০ কেজি ইলিশ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি

নোয়াখালীর চাটখিলে হামে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর