হোম > সারা দেশ > নোয়াখালী

ঈদের উপহার নিতে এসে কাদের মির্জার ঘুষি খেলেন বৃদ্ধ

প্রতিনিধি, নোয়াখালী

আবারও আলোচনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। এবার তিনি তাঁর পৌর ভবনের সামনে ঈদুল আজহা উপলক্ষে গরিব দুস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণকালে এক বৃদ্ধকে ঘুষি মেরেছেন। ঘুষি মারার ভিডিওটি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকাল ৯টায় পৌর ভবনের সামনে।

মেয়র কাদের মির্জার ফেসবুক আইডি থেকে লাইভের ভিডিওতে দেখা যায়, তিনি সারিবদ্ধভাবে নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করছেন। ২০ মিনিট ৫৮ সেকেন্ডের ফেসবুক লাইভ ভিডিওর ১৭ মিনিট ৩০ সেকেন্ডের সময় দেখা যায়, মেয়র মির্জা এক বৃদ্ধের হাতে শাড়ি দিয়েছেন। হাতে নেওয়ার পর ওই বৃদ্ধ শাড়িটি পরিবর্তন করে অন্যটি নিতে চাইলে কাদের মির্জা তাঁর বুকে ঘুষি মেরে সরিয়ে দেন।

একই ভিডিওতে কিছুক্ষণ পর দেখা যায়, ওই বৃদ্ধকে উদ্দেশ করে একটি শাড়ি ছুড়ে মারেন কাদের মির্জা। ভিডিওতে আরও কয়েকজন ব্যক্তিকে অপদস্থ করতে দেখা যায়।

ফেসবুকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনাটি সবার মুখে মুখে ফিরছে। এ নিয়ে বসুরহাট বাজার ও উপজেলার বিভিন্ন স্থানে মানুষকে বিরূপ মন্তব্য করতে দেখা গেছে।

এ বিষয়ে মেয়র আবদুল কাদের মির্জার ব্যবহৃত সেলফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র

হাতিয়ার চেয়ারম্যান ঘাট: ভাঙতে ভাঙতে মেঘনা এগোচ্ছে মূল বাজারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০ কেজি ইলিশ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি

নোয়াখালীর চাটখিলে হামে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর