হোম > সারা দেশ > নোয়াখালী

চাটখিলে থানা থেকে লুট হওয়া বেশ কিছু সরঞ্জামসহ যুবক আটক

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল থানা থেকে লুট হওয়া বেশ কিছু সরঞ্জামসহ রবিউল হাসান প্রকাশ (২৪) নামের একজনকে আটক করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার ছয়ানী টবগা অলি ব্যাপারীর বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

চাটখিল থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ইমদাদুল হক এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ৫ আগস্ট দুষ্কৃতকারীরা থানা থেকে যেসব অস্ত্রসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়েছে, এসব তারই অংশ। থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ বিভিন্ন মালামালের অধিকাংশ ইতিমধ্যে ফেরত পাওয়া গেছে। বাকি অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের চেষ্টা চলছে।

উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে, তিনটি মোবাইল ফোন, দুটি ব্যাগ, একটি রেইন কোট ও দুটি চার্জার। পুলিশ তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে সোপর্দ করেছে।

হাতিয়ায় সড়কের কাজে অনিয়মের অভিযোগ করায় শিক্ষককে বেঁধে পেটানোর হুমকি

নোয়াখালীতে সরকারের উন্নয়ন প্রচারণা ও গুজব-অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির লিফলেট বিতরণ

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: নাছির উদ্দিন

হাতিয়ায় ১৫ হাজার জেলে পরিবারের মধ্যে চাল বিতরণ শুরু

নোয়াখালীতে দোকানে ক্রেতার ভিড়ের মধ্য থেকে ব্যবসায়ীকে গুলি

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র