হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালী জেলা জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ৩ 

প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জেলা জামায়াতের আমির মাওলানা আলা উদ্দিনসহ (৬০) তিনজনকে গ্রেপ্তার করেছে। 

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অপর দুজন জেলা জামায়াতের সংস্কৃতিবিষয়ক সম্পাদক নাছিমুল গনি চৌধুরী মহল (৪৫) ও ফখরুল ইসলাম দাউদ (৪০)। 

পুলিশ জানায়, গতকাল সকালে বেগমগঞ্জের চৌমুহনী বাজারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি ঝটিকা মিছিল করেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ সময় তাঁরা নাশকতা, আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জামায়াত-শিবিরের ১১ জন নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। 

বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন বলেন, মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আজ দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র

হাতিয়ার চেয়ারম্যান ঘাট: ভাঙতে ভাঙতে মেঘনা এগোচ্ছে মূল বাজারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০ কেজি ইলিশ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি

নোয়াখালীর চাটখিলে হামে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর