হোম > সারা দেশ > নোয়াখালী

‘কোমরপানিতে’ মিলল নিখোঁজ ব্যক্তির লাশ

নোয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বারগাও ইউনিয়নে নিখোঁজের দুদিন পর কামরুল হুদা (৪০) নামের এক ব্যক্তির লাশ পানি থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের একটি পুকুরে লাশটি পাওয়া যায়।

নিহত কামরুল হুদা মোল্লাপাড়া গ্রামের সামছুল হক মোল্লা বাড়ির মৃত গোলাম মোস্তফার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কামরুল হুদার সঙ্গে পার্শ্ববর্তী বাড়ির লোকজনের জমি নিয়ে বিরোধ চলে আসছে। ২০ জুন কামরুল হুদা সকালে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন নিকটাত্মীয়-স্বজনের বাড়িসহ সব জায়গায় খোঁজাখুঁজি করে তাঁর কোনো সন্ধান পাননি। এ ঘটনায় গতকাল শনিবার রাতে তাঁর মা মফিজা খাতুন সোনাইমুড়ী থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

আজ রোববার বিকেলে স্থানীয় লোকজন বাড়ির পার্শ্ববর্তী একটি খেতের মধ্যে কামরুল হুদার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বলেন, ‘মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। যে স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে, সেখানে পানিতে ডুবে মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সেখানে সর্বোচ্চ কোমর পরিমাণ পানি হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র

হাতিয়ার চেয়ারম্যান ঘাট: ভাঙতে ভাঙতে মেঘনা এগোচ্ছে মূল বাজারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০ কেজি ইলিশ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি

নোয়াখালীর চাটখিলে হামে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর