হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে একজন নিহত

নোয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি

নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, দোকানে চুরি করতে এলে ওই ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়।

গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সুন্দলপুর ইউনিয়নের ছবিরপাইক গ্রামের ধুমচর-ছবিরপাইক সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহির উদ্দিন (৪০) একই ইউনিয়নের উত্তর লামছি গ্রামের নাটাই মোস্তফার বাড়ির বাসিন্দা।

স্থানীয় লোকজন জানান, জহির রাতে ছবিরপাইক গ্রামের মসজিদের তালা ভাঙার চেষ্টা করেন। পরে মসজিদের ইমাম সজাগ হয়ে গেলে তিনি পালিয়ে যান এবং কিছুক্ষণ পর পাশের একটি চায়ের দোকানে ঢোকার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন জড়ো হয়ে জহিরকে ধাওয়া দেন। পরে তাঁকে পিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। সকালে তাঁকে হাসপাতাল নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য হানিফ বলেন, ‘ছেলেটি ছোটখাটো চুরি করত। তবে বড় ধরনের কোনো চুরি করত না। তার কিছুটা মানসিক সমস্যাও ছিল।’

এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, ‘এভাবে কাউকে হত্যা করা আইনত অপরাধ। ঘটনার তদন্ত চলছে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাড়িতে ১২০০ লিটার পেট্রল মজুত, আটক ৩

ব্যবসায়ীর বাড়ি থেকে সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ

অপারেটর দিয়েই চলছে নোয়াখালী ভোক্তা অধিকার, জনবলের দাবিতে মানববন্ধন

সৌদি আরবে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নোয়াখালীর যুবক নিহত

হাতিয়ায় সাড়ে ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, আটক ৪

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীতে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড

সুবর্ণচরে তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা–ভাঙচুর, আটক ২

ঝড়ে লাইন ক্ষতিগ্রস্ত, নোয়াখালীতে ১২ ঘণ্টা বিদ্যুৎহীন ৯০ ভাগ গ্রাহক

ঝড়ে রেললাইনের ওপর গাছ, নির্দিষ্ট সময়ের ২ ঘণ্টা পর ছাড়ল ট্রেন