হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে বুলডোজার দিয়ে অবৈধ ইটভাটা ধ্বংস

নোয়াখালী প্রতিনিধি

বিবিএমসি ইটভাটাটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি ইটভাটা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার বিকেলে রামপুর ৭ নম্বর ওয়ার্ডে উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বামনী ব্রিকস ম্যানুফ্যাকচার কোম্পানি (বিবিএমসি) নামে ইটভাটায় এ অভিযান চালানো হয়।

জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই ইটভাটাটি পরিচালিত হচ্ছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করে সম্পূর্ণ অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছিলেন এটির মালিক। পরিবেশের চরম ক্ষতি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের দেওয়া নির্দেশনা অনুযায়ী প্রশাসন ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়ে তা ভেঙে গুঁড়িয়ে দেয়।  

অভিযান পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম এবং জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজীব। এ সময় সেনাবাহিনী টিম, কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ইতালিতে তিন বাংলাদেশি খুন, সন্দেহভাজন খুনির ছবি প্রকাশ

ইতালিতে স্ত্রী-সন্তানসহ প্রবাসী খুন: গত বছর নোয়াখালীর বাড়িতে চিঠিতে হুমকি দিয়েছিল ‘লাল বাহিনী’

ইতালিতে খুন বাংলাদেশি পরিবারের বাড়ি নোয়াখালী

নোয়াখালীতে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ দুজনকে আটকে পুলিশে দিলেন স্থানীয়রা

নোয়াখালীতে পিকআপের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

সম্পাদককে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ, বিচার দাবিতে সংবাদ সম্মেলন

চাঁদার দাবিতে বন্ধ করা হলো চলাচলের পথ

নোয়াখালীতে বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যু

নোয়াখালী সদর হাসপাতালে ঝটিকা সফরে তত্ত্বাবধায়ক প্রত্যাহার, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী