হোম > সারা দেশ > নোয়াখালী

চাটখিলে বাগানের ভেতরে যুবকের রক্তাক্ত মরদেহ

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল উপজেলায় বাগানের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম রনি পালোয়ান (৩২)। আজ শনিবার সকাল ৯টার দিকে চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর এলাকার ফটিকবাড়ির বাগান থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। 

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রনি পলোয়ান চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের পলোয়ানবাড়ির মৃত শাহজাহানের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এক নারী বাগানে গেলে রনির রক্তাক্ত লাশ দেখতে পান। স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে রনির পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। 

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় এনে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ এখনো জানা যায়নি। হত্যার কারণ উদ্‌ঘাটনে তদন্ত করছে পুলিশ। 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন বলেন, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হাতিয়ায় সড়কের কাজে অনিয়মের অভিযোগ করায় শিক্ষককে বেঁধে পেটানোর হুমকি

নোয়াখালীতে সরকারের উন্নয়ন প্রচারণা ও গুজব-অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির লিফলেট বিতরণ

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: নাছির উদ্দিন

হাতিয়ায় ১৫ হাজার জেলে পরিবারের মধ্যে চাল বিতরণ শুরু

নোয়াখালীতে দোকানে ক্রেতার ভিড়ের মধ্য থেকে ব্যবসায়ীকে গুলি

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র