হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় যুবদল নেতা মো. বেলাল উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, আওয়ামী লীগের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন। 

নিহত বেলাল উদ্দিন (৪৫) জাহাজমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের যুবদল সভাপতি এবং পূর্ববিরবিরি গ্রামের আবদুল মালেকের ছেলে। 

নিহতের চাচা আফছার উদ্দিন জানান, আজ মঙ্গলবার কাদেরিয়া ঘাট এলাকায় দুপুরে দাওয়াত খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে অতর্কিত হামলার শিকার হন বেলাল। হামলাকারী সোহেল ও জুয়েল একই সঙ্গে অন্য মোটরসাইকেলে এসে পেছন থেকে বেলালের মাথায় ধারালো বস্তু দিয়ে আঘাত করে। 

এ সময় বেলাল মাটিতে লুটিয়ে পড়েন। পরে প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসা তাঁকে মৃত ঘোষণা করেন। 

তিনি বলেন, সোহেল ও জুয়েল আওয়ামী লীগের কর্মী বলে এলাকায় পরিচিত। তাঁরা জেলা পরিষদের সাবেক মেম্বার বাসার ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিলাদের পক্ষের লোক। 

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, বেলাল উদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র

হাতিয়ার চেয়ারম্যান ঘাট: ভাঙতে ভাঙতে মেঘনা এগোচ্ছে মূল বাজারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০ কেজি ইলিশ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি

নোয়াখালীর চাটখিলে হামে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর