হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় লঞ্চঘাটে যাত্রীদের নিরাপত্তায় কোস্ট গার্ডের টহল

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় ঈদ সামনে রেখে যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে কোস্ট গার্ড। কোস্ট গার্ডের দুটি টিম সকাল-সন্ধ্যা উপজেলার নলচিরা ও তমরদ্দি লঞ্চঘাটে টহল দিচ্ছে। ঈদের আগে-পরে এই টহল অব্যাহত থাকবে।

হাতিয়া কোস্ট গার্ড সূত্র জানায়, সারা দেশের উপকূলীয় এলাকায় যাত্রীদের চলাচল নিরাপদ করার জন্য কোস্ট গার্ড কাজ করছে। হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক লোক আসা-যাওয়া করে। বিশেষ করে ঈদ উপলক্ষে এই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। তাতে যাত্রীদের চলাচল নিরাপদ ও নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড দায়িত্ব পালন করছে।

হাতিয়ার নলচিরা ও তমরদ্দি ঘাট হয়ে সবচেয়ে বেশি মানুষ যাতায়াত করে। প্রতিদিন দুটি বড় লঞ্চ ঢাকা থেকে হাতিয়ার তমরদ্দি ঘাটে আসে। আবার তমরদ্দি ঘাট থেকে দুটি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। আবার নলচিরা ঘাট হয়ে চেয়ারম্যান ঘাট ও চট্টগ্রামের উদ্দেশে অনেক যাত্রীবাহী ট্রলার চলাচল করে। এ দুটি রুটে প্রতিদিন ১০-১৫ হাজার যাত্রী চলাচল করে। এ দুটি ঘাটে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড দায়িত্ব পালন করে আসছে।

এ বিষয়ে হাতিয়া কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার এম মতিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঘাটে অতিরিক্ত যাত্রীর চাপে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করতে কোস্ট গার্ড দায়িত্ব পালন করে আসছে। এ ছাড়া অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধ, অবৈধ মালামাল পরিবহন রোধ করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ড সদস্যরা তৎপর। ঈদের আগে-পরে কোস্ট গার্ডের এই টহল অব্যাহত থাকবে।

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র

হাতিয়ার চেয়ারম্যান ঘাট: ভাঙতে ভাঙতে মেঘনা এগোচ্ছে মূল বাজারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০ কেজি ইলিশ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি

নোয়াখালীর চাটখিলে হামে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর