হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীর ভাসানচরে ট্রলাডুবি, ৪ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর সংলগ্ন সাগর মোহনায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ৪ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।  

আজ শনিবার বেলা ১১টার দিকে ভাসানচর সংলগ্ন সাগর মোহনায় ছেঁড়া খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বোটে থাকা ২৩ যাত্রীর মধ্যে ১৯ জনকে জীবিত ও ৪ জনের মৃতদেহ উদ্ধার করে ভাসানচর কোস্টগার্ড।

নিহতরা হলেন—ভাসান চরের ৮৪ নম্বর ক্লাষ্টারের মোহাম্মদ আবদুল্যাহর ছেলে আবদুল কাদের (৪), ৮৫ নম্বর ক্লাষ্টারের দিল মোহাম্মদের স্ত্রী লায়লা বেগম (৪৫), ৮০ নম্বর ক্লাস্টারের মোহাম্মদ জাহারের ছেলে আজিজুল হক (৫), ৮ নম্বর ক্লাস্টারের মোহাম্মদ রশিদের মেয়ে আসমিদা বেগম (৪)।

আজ শনিবার ভোরে চট্টগ্রামের ফিশারিজ ঘাট থেকে যাত্রী ও ২০ টন চাল এবং ১০ টন অন্যান্য মালামাল নিয়ে নোমান মাঝির ট্রলারটি ভাসান চরের উদ্দেশ্য ছেড়ে আসে। ট্রলারটি ভাসানচরের পূর্ব পাশে ছেঁড়া খালের কাছে আসলে প্রচণ্ড বাতাস ও সাগরের ঢেউয়ে কাঠের ট্রলারটি ছিদ্র হয়ে ডুবে যায়। এ সময় বোটে থাকা ১৬ রোহিঙ্গা, ৫ মাঝি মাল্লা ও ২ জন যাত্রীসহ মোট ২৩ জন ছিল। ট্রলার মাঝি ভাসানচরের বোট পরিচালনা কমিটির কাছে দুর্ঘটনার কথা মোবাইলে জানালে তারা কোস্ট গার্ডকে অবহিত করে।

কোস্টগার্ড বলেন, ‘ঘটনার পর ভাসানচরের বোট পরিচালনা কমিটি দুর্ঘটনার বিষয়টি আমাদেরকে অবহিত করে। সঙ্গে সঙ্গে আমরা ২ কাঠের বোট ও ২ স্পিডবোট নিয়ে ভাসানচর স্টেশন কমান্ডারের নির্দেশে উদ্ধার অভিযানে বের হই। বিকেল ৪টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে ৪ জনের মৃতসহ ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়।’

উদ্ধারকৃতদের ভাসানচরে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মৃতদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানান তিনি।

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র

হাতিয়ার চেয়ারম্যান ঘাট: ভাঙতে ভাঙতে মেঘনা এগোচ্ছে মূল বাজারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০ কেজি ইলিশ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি

নোয়াখালীর চাটখিলে হামে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর