হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫

নোয়াখালী প্রতিনিধি

ফাইল ছবি

নোয়াখালী পৌর এলাকার শ্রীপুরে মোফাজ্জল হোসেন ফরহাদ নামের এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের মারধরে একই পরিবারের নারীসহ পাঁচজন আহত হয়েছেন। এ সময় ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাত দল। বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) সায়মা সুলতানা।

এর আগে গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শ্রীপুর এলাকার তাজু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে একদল সশস্ত্র ডাকাত বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে সোনাপুরের ব্যবসায়ী মোফাজ্জল হোসেন ফরহাদের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর করে হাত-মুখ বেঁধে ফেলে।

এ সময় ডাকাত দল ঘরে থাকা নগদ ৫ থেকে ৬ লাখ টাকা এবং আড়াই থেকে তিন ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। ডাকাতদের মারধরে আহত হওয়া পরিবারের পাঁচ সদস্যকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে সুধারাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) সায়মা সুলতানা জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চর আতাউরে খাসজমি দখল ও বন উজাড়ের অভিযোগ, তদন্তের নির্দেশ

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন শুরু, দৈনিক মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস

দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হাতিয়ায়, ২৪ ঘণ্টায় রেকর্ড ১৪০ মিলিমিটার

হাতিয়া দ্বীপের পথিকৃৎ সাংবাদিক ছিলেন এম দিলদার উদ্দিন: স্মরণসভায় বক্তারা

নোবিপ্রবিতে ট্রেজারার নিয়োগের দাবিতে মানববন্ধন

ভূমি দখল-মাদকের প্রতিবাদে সুবর্ণচরে মানববন্ধন

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নববিবাহিত যুবক নিহত

নোয়াখালীর হাতিয়া: জোয়ারে ভাঙছে বাঁধ, আতঙ্কে উপকূলবাসী

কৃষক পরিবারের ওপর হামলা, নির্যাতন: নিরাপত্তা ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন

শিক্ষিকার বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ স্কুলছাত্রীর