হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাডুবি, ২ জেলের লাশ উদ্ধার

হাতিয়া প্রতিনিধি

হাতিয়ায় নৌকাডুবিতে নিহতদের বাড়িতে স্বজন ও প্রতিবেশীদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালী হাতিয়ার মেঘনা নদীতে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাডুবি হয়েছে। এ ঘটনায় দুই জেলের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা, নিখোঁজ রয়েছেন আরও দুজন। এদিকে দুর্ঘটনার পর ২০ জন জেলে সাঁতরে তীরে উঠতে পারেন। আজ শুক্রবার ভোররাত ৪টার দিকে হাতিয়ার বুড়িরদোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে এই নৌকাডুবি হয়।

নিহত আব্দুল হাসেম (৫০) বুড়িরচর ৯ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল আলীর ছেলে এবং মো. জুয়েল (২৭) একই এলাকার মো. মোস্তফার ছেলে। তাঁরা সম্পর্কে আপন মামা ভাগনে।

নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু কুমার নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। ইতিমধ্যে আমরা মৃত জেলেদের পরিবারে সঙ্গে কথা বলেছি। লাশ দাফনের প্রক্রিয়া চলছে। নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা করছি।’

হাতিয়ায় নিহত জেলেদের গ্রামের বাড়ি কালির চরে চলছে শোকের মাতম। ছবি: আজকের পত্রিকা

স্থানীয়রা জানান, বুধবার রাতে ২৪ জন জেলে নিয়ে হাতিয়ার বুড়িরদোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে বেহুন্দী জাল বসানোর জন্য যায় রবিয়ল মাঝির নৌকাটি। আজ ভোরে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে তাদের নৌকাটি উল্টে যায়। ২০ জন সাঁতরে ওপরে উঠলেও চারজন পারেননি। পরে স্থানীয়রা গিয়ে নৌকার ভেতরে থাকা দুজনের লাশ উদ্ধার করে। দেলোয়ার ও ইরান নামে অন্য দুজন এখনো নিখোঁজ রয়েছেন ।

হাতিয়ায় পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে মাছ শিকারে নামছেন হাতিয়ার জেলেরা

নোয়াখালীতে কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় এনসিপি নেতার পদত্যাগ

হাতিয়ায় ট্রলারডুবি: নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার

সুবর্ণচরে পুকুরে ডুবে প্রাণ গেল স্বর্ণা ও রূপার

হাতিয়ায় সড়কের কাজে অনিয়মের অভিযোগ করায় শিক্ষককে বেঁধে পেটানোর হুমকি

নোয়াখালীতে সরকারের উন্নয়ন প্রচারণা ও গুজব-অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির লিফলেট বিতরণ

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: নাছির উদ্দিন

হাতিয়ায় ১৫ হাজার জেলে পরিবারের মধ্যে চাল বিতরণ শুরু

নোয়াখালীতে দোকানে ক্রেতার ভিড়ের মধ্য থেকে ব্যবসায়ীকে গুলি