হোম > সারা দেশ > নোয়াখালী

সমাজ থেকে জঞ্জাল দূর না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: জামায়াতের আমির

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার বাইপাস এলাকায় গতকাল শুক্রবার রাতে পথসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যেখানে দুর্নীতি, সেখানে আমাদের যুদ্ধ। যেখানে দুঃশাসন, সেখানেই আমাদের লড়াই। যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে জঞ্জাল দূর না হবে, মানবিক কল্যাণের বাংলাদেশ গড়ে না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার বাইপাস এলাকায় পথসভায় বক্তব্যকালে জামায়াতের আমির এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘দেশের জনগণ যদি আমাদের সার্বিক সহযোগিতা করেন, আমাদের সঙ্গে থেকে দেশকে এগিয়ে নিতে সহযোগিতা করেন, তাহলে ভবিষ্যতের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আমরা বৈষম্যহীন একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে কোনো হানাহানি থাকবে না, ভেদাভেদ থাকবে না। মানুষের জন্য মানুষের ভালোবাসা থাকবে।’

জামায়াতে ইসলামীর সোনাইমুড়ী উপজেলা শাখার উদ্যোগে পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ।

হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিনটি ওয়ার্ড প্লাবিত, পানির নিচে চরঈশ্বরের বিস্তীর্ণ এলাকা

নোয়াখালীর বেগমগঞ্জে ৮০ হাজার ইয়াবাসহ আটক ২

মাদক সেবনে বাধা দেওয়ায় কবিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে স্লুইসগেট নির্মাণ ও জিও ব্যাগ ফেলার দাবিতে মানববন্ধন

হাতিয়ায় মাঝ নদীর চরে আটকা ফেরি, দুর্ভোগে দুই শতাধিক যাত্রী

হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগে আটক ১

হাতিয়ায় পানিবন্দীদের পাশে ছাত্রদল

বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

এমপি হান্নান মাসউদকে নিতে মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে আনার অভিযোগ

দলের বিভেদের সুযোগে একটি চক্র দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: জয়নুল আবদিন ফারুক