হোম > সারা দেশ > নোয়াখালী

শ্বশুরবাড়ির সবাই মিলে হাত-পা বেঁধে গৃহবধূকে নির্যাতন, ভিডিও ভাইরাল

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে শারমিন আক্তার (৩০) নামের এক গৃহবধূকে হাত-পা বেঁধে মারধর ও নির্যাতনের ঘটনা ঘটেছে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে নির্যাতনের শিকার নারীর স্বামী নূর নবী, ভাশুর শেখ ফরিদ, ভাশুরের স্ত্রী ছায়েরা খাতুন ও ভাশুরের ছেলে সাইফুল ইসলাম হাসানকে আটক করেছে পুলিশ। এর আগে, গত ১৩ সেপ্টেম্বর দিবাগত রাতে চরমজিদ গ্রামের আব্দুল হাদিগো বাড়িতে এ নির্যাতনের ঘটনা ঘটে। 

নির্যাতনের শিকার ওই নারী অভিযোগ করে বলেন, প্রায় ১২ বছর আগে পারিবারিকভাবে একই গ্রামের নূরনবীর সঙ্গে তার বিয়ে হয়। স্বামী শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তিনি ভিক্ষা করে সংসার চালান। তাঁর এক মেয়ের হার্টের সমস্যা থাকায় ৫০ হাজার টাকা দরকার ছিল। এ জন্য স্থানীয় কয়েকটি বাজারে ভিক্ষা করে ১৫ হাজার টাকা জোগাড় করেন। ভিক্ষা করে বাড়ি ফিরতে দেরি হলে পর পুরুষের সঙ্গে সম্পর্কের অভিযোগ তুলে প্রায় তাঁকে গালমন্দ করতেন স্বামী। এভাবে পারিবারিক কলহ দেখা দিলে কিছুদিন আগে কাজের সন্ধানে গৃহবধূ ঢাকা চলে যান। পরে স্বামীর পরিবারের লোকজনের কথায় পুনরায় এলাকায় ফিরে আসেন। 

তিনি অভিযোগ করে আরও বলেন, ‘গত ১৩ সেপ্টেম্বর রাতে শ্বশুরবাড়ির পাশের বেলাল সওদাগর নামে এক ব্যক্তি আশ্বাসে তিনি স্বামীর বাড়ি গেলে তাঁরা তার সঙ্গে খারাপ আচরণ শুরু করেন। এরপর রাত ১২টার দিকে কথা-কাটাকাটির একপর্যায়ে শ্বশুর আব্দুল হাদি, জা কুলসুমা, নার্গিস, ভাশুরের ছেলে শেখ ফরিদ, হাসান, ভাগনে রাসেল, স্বামী নুরনবী ও তাঁর বোন ছাহেরা খাতুন আমার হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়।’ 

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়া বলেন, ‘এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। গৃহবধূর বাদী হয়ে একটি মামলা দায়ের করবেন। গ্রেপ্তারকৃতদের বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র

হাতিয়ার চেয়ারম্যান ঘাট: ভাঙতে ভাঙতে মেঘনা এগোচ্ছে মূল বাজারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০ কেজি ইলিশ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি

নোয়াখালীর চাটখিলে হামে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর