হোম > সারা দেশ > নোয়াখালী

মেঘনায় ট্রলারডুবি: তিন দিন পর এক জেলের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ৩

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে নিখোঁজ মো. হক সাবের (৩৫) মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। আজ মঙ্গলবার সকালে হাতিয়ার নিমতলী এলাকার পূর্ব পাশে নদীতে তাঁর মরদেহটি ভেসে ছিল। ট্রলারডুবির ঘটনায় আরও তিনজন জেলে নিখোঁজ রয়েছেন। 

সকালে নিখোঁজদের সন্ধানে স্থানীয় জেলেরা ট্রলার নিয়ে নদীতে টহল দেওয়ার সময় মরদেহটি দেখতে পায়। পরে উদ্ধার করে আমতলী ঘাটে নিয়ে আসে। 

হক সাব উপজেলার জাহাজমারা ইউনিয়নের নতুন সুখচর গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি আমতলী ঘাটের রহিম মাঝির ট্রলারের জেলে হিসেবে সাগরে মাছ শিকারে যায়। 

জেলেরা জানায়, গত শুক্রবার ঝড়ের কবলে পড়ে রহিম মাঝির ট্রলারটি সাগরে ডুবে যায়। এতে নিহত হক সাবসহ ১৬ মাঝি মল্লার সবাই নিখোঁজ হয়। 

এ দিকে গত রোববার সকালে স্থানীয় জেলেরা ১০ জনকে জীবিত উদ্ধার করে। এর আগে অন্য একটি ট্রলার আরও দুজনকে জীবিত উদ্ধার করে। রহিম মাঝির ট্রলারের এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। 

এ বিষয়ে নিঝুম দ্বীপ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাকিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘একজন জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে আমাদের একটি টিম পাঠানো হয়েছে।’

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র

হাতিয়ার চেয়ারম্যান ঘাট: ভাঙতে ভাঙতে মেঘনা এগোচ্ছে মূল বাজারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০ কেজি ইলিশ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি

নোয়াখালীর চাটখিলে হামে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর