হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে পিকআপের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

নোয়াখালী প্রতিনিধি

মোটরসাইকেলকে চাপা দেওয়া পিকআপ। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালী জেলা শহর মাইজদীতে একটি পিকআপের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন অভি দেবনাথ (২৪) ও হৃদয় চন্দ্র শীল (২৮)।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। অভি দেবনাথ ঘটনাস্থলেই মারা যান। হৃদয় চন্দ্র শীলকে স্থানীয় লোকজন উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শুক্রবার ভোরে সেখানে তিনি মারা যান।

নিহত ব্যক্তিরা নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাসিন্দা। অভি দেবনাথ অমেশ কুমারের ছেলে এবং হৃদয় চন্দ্র শীল কানু চন্দ্র শীলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে তাঁরা নোয়াখালী সদর উপজেলার বিনোদপুরের উদ্দেশে রওনা হন। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে ফোর লেন সড়কের টার্নিং থেকে ইউটার্ন নেওয়ার সময় একটি মুরগিবাহী পিকআপ মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে অভি দেবনাথ ঘটনাস্থলেই নিহত হন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে পিকআপ ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পিকআপের চালক পলাতক রয়েছেন। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র

হাতিয়ার চেয়ারম্যান ঘাট: ভাঙতে ভাঙতে মেঘনা এগোচ্ছে মূল বাজারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০ কেজি ইলিশ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি

নোয়াখালীর চাটখিলে হামে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর