হোম > সারা দেশ > নোয়াখালী

সোনাইমুড়ীতে আগুনে ৯ দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি

নোয়াখালী প্রতিনিধি

আগুনে পুড়ছে আমিশাপাড়া বাজারের দোকান। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর সোনাইমুড়ীর আমিশাপাড়া ইউনিয়নের আমিশাপাড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই বাজারের ছোট-বড় ৯টি দোকান পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে বাজারের প্রায় বেশির ভাগ দোকান বন্ধ হয়ে যায়। এর কিছুক্ষণ পর উত্তর বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন দেখে নিয়ন্ত্রণের জন্য আসেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে প্রথমে সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পরে চৌমুহনী ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আসে। তবে এর আগে বাজারের মুদি ও চা-দোকানসহ ছোট-বড় প্রায় ৯টি দোকান পুড়ে যায়। এতে দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের টিম লিডার শাহাদাত হোসেন বলেন, সোনাইমুড়ী ও চৌমুহনী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ক্ষতিগ্রস্ত দোকানগুলো থেকে কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিনটি ওয়ার্ড প্লাবিত, পানির নিচে চরঈশ্বরের বিস্তীর্ণ এলাকা

নোয়াখালীর বেগমগঞ্জে ৮০ হাজার ইয়াবাসহ আটক ২

মাদক সেবনে বাধা দেওয়ায় কবিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে স্লুইসগেট নির্মাণ ও জিও ব্যাগ ফেলার দাবিতে মানববন্ধন

হাতিয়ায় মাঝ নদীর চরে আটকা ফেরি, দুর্ভোগে দুই শতাধিক যাত্রী

হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগে আটক ১

হাতিয়ায় পানিবন্দীদের পাশে ছাত্রদল

বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

এমপি হান্নান মাসউদকে নিতে মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে আনার অভিযোগ

দলের বিভেদের সুযোগে একটি চক্র দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: জয়নুল আবদিন ফারুক