হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় সাগরের জোয়ারে ভেসে বৃদ্ধের মৃত্যু

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় সাগরে জোয়ারে ভেসে গিয়ে সেকান্তর হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের দমারচর এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে ওই বৃদ্ধ জোয়ারে ভেসে গিয়ে নিখোঁজ হন, এক ঘণ্টা পর স্থানীয়রা তার মৃতদেহ উদ্ধার করে। 
 
মৃত সেকান্তর উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত ছেরাজুল হকের ছেলে। 

মৃত পারিবারিক সূত্রে জানা যায়, সেকান্তর হোসেন শনিবার দুপুরে দমারচর থেকে নিঝুম দ্বীপ বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। দমারচর ও নিঝুম দ্বীপের মধ্যবর্তী চ্যানেলে পানি কম থাকায় হেঁটে পার হচ্ছিল তিনি। 

এ সময় হঠাৎ জোয়ারের স্রোতের কবলে পড়ে ভেসে যান তিনি। লোকজন ঘটনাটা দেখে তাকে উদ্ধার করা জন্য প্রাণপণ চেষ্টা চালায়। কিন্তু বাতাস ও প্রবল স্রোতের কারণে নিমেষে চোখের বাইরে চলে যায়। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে দমারচরের কাছে নদী থেকে তার লাশ উদ্ধার করে। 

এ বিষয়ে নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান দিনাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘স্রোতে ভেসে গিয়ে সেকান্তর নামে এক বৃদ্ধ নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার ঘণ্টা খানিকের মধ্যে স্থানীয় লোকজন তার মৃতদেহ উদ্ধার করে। লাশ দাফনের প্রস্তুতি চলছে।’

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র

হাতিয়ার চেয়ারম্যান ঘাট: ভাঙতে ভাঙতে মেঘনা এগোচ্ছে মূল বাজারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০ কেজি ইলিশ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি

নোয়াখালীর চাটখিলে হামে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর