হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি গিয়াস উদ্দিন পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার ভোরে আলাইয়ারপুর ইউনিয়নে ভাইয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে।

র‍্যাব জানায়, দুর্গাপূজা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে র‍্যাব। অভিযানের অংশ হিসেবে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের একটি দল ভোরে আলাইয়ারপুর ইউনিয়নে অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি গিয়াস উদ্দিন পাটোয়ারীকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মো. গোলাম মোর্শেদ জানান, চেয়ারম্যান গিয়াস উদ্দিনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় নাশকতা সৃষ্টি ও বিস্ফোরক দ্রব্য আইন একটি মামলা ছিল। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। থানার মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র

হাতিয়ার চেয়ারম্যান ঘাট: ভাঙতে ভাঙতে মেঘনা এগোচ্ছে মূল বাজারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০ কেজি ইলিশ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি

নোয়াখালীর চাটখিলে হামে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর