হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জ আ. লীগের সভাপতি হলেন কাদের মির্জা

নোয়াখালী ও কোম্পানীগঞ্জ প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। ওই কমিটিতে সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। আজ শুক্রবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট এএইচসি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনের দ্বিতীয় পর্বে এই কমিটি ঘোষণা করা হয়। 

সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান। সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

আরও বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয় সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন, অপর যুগ্ম-আহ্বায়ক নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল প্রমুখ। 

সম্মেলনের দ্বিতীয় পর্বে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে সাধারণ সম্পাদক করে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র

হাতিয়ার চেয়ারম্যান ঘাট: ভাঙতে ভাঙতে মেঘনা এগোচ্ছে মূল বাজারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০ কেজি ইলিশ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি

নোয়াখালীর চাটখিলে হামে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর