হোম > সারা দেশ > নোয়াখালী

ভাসানচর থেকে ছেড়ে আসা ট্রালারডুবি, নিখোঁজ কয়েকজন

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী হাতিয়ায় ডুবে যাওয়া ট্রলার থেকে উদ্ধার করা যাত্রীরা। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালী হাতিয়ায় ভাসানচর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এতে নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। তাঁদের সন্ধানে অভিযান চালানো হচ্ছে।

আজ শনিবার বিকেলে মেঘনা নদীর ভাসানচর-জনতা বাজার ঘাট নৌপথের করিম বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বৈরী আবহাওয়ার কারণে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে জনতা বাজারের উদ্দেশে ভাসানচর থেকে একটি যাত্রীবাহী ট্রলার ছেড়ে আসে। সেখানে ২২ জন সাধারণ যাত্রী ছাড়াও ছয়জন রোহিঙ্গা, তিনজন পুলিশ সদস্য, চারজন আনসার সদস্য ও ট্রলারের চারজন লোক ছিলেন। দুর্ঘটনার পর পাশে থাকা মাছ ধরার একটি ট্রলার কয়েকজনকে উদ্ধার করে। তবে এখন পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছেন তা জানা যায়নি।

জনতা বাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ শহীদ জানান, আরোহীদের উদ্ধার করা ট্রলারটি ঘাটে আসলে বিস্তারিত জানা যাবে।

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নববিবাহিত যুবক নিহত

নোয়াখালীর হাতিয়া: জোয়ারে ভাঙছে বাঁধ, আতঙ্কে উপকূলবাসী

কৃষক পরিবারের ওপর হামলা, নির্যাতন: নিরাপত্তা ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন

শিক্ষিকার বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ স্কুলছাত্রীর

জোয়ারে বিধ্বস্ত হাতিয়ার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নোয়াখালীতে পলিথিন কারখানা অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

পেনশনের টাকা আত্মসাৎ: নোয়াখালীতে রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

নোয়াখালীর হাতিয়া: বৃষ্টি-জোয়ারে ২৫ হাজার হেক্টরের ফসলের ক্ষতি

নোয়াখালীতে মৎস্য প্রকল্প দখল করে ৩০ লাখ টাকার মাছ লুট, মানববন্ধনে হামলার চেষ্টা