হোম > সারা দেশ > নীলফামারী

রোগীর ছদ্মবেশে ২৩ মামলার আসামিকে ধরল পুলিশ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

রোগীর ছদ্মবেশে আন্তজেলা ডাকাত দলের সদস্য ও ২৩ মামলার আসামি মন্তাজ আলীকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রংপুর মহানগরীর মেডিকেল কলেজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মন্তাজ আলী জেলার সৈয়দপুরের বোতলাগাড়ী এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বিকেলে এসআই কাজল কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল রোগীর ছদ্মবেশ ধারণ করে রংপুর মহানগরী মেডিকেল কলেজ এলাকা থেকে মন্তাজ আলীকে গ্রেপ্তার করে। এ সময় এএসআই মো. পলাশ আসামিকে দেখে জাপটে ধরেন। মন্তাজ কোনো কিছু বুঝে ওঠার আগে বাকি সদস্যরা ঘিরে ধরে তাঁকে গ্রেপ্তার করেন। 

জানা যায়, গত ১৭ জানুয়ারি রাতে ডোমারের সোনারায় এলাকার আহসান হাবীব লাব্বুর একটি বিদেশি গরুসহ চারটি গরু চুরি হয়। ওই মামলার সূত্র ধরে মন্তাজ আলীকে গ্রেপ্তার করা হয়। 

তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আবু বক্কর (২৮) নামে আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি রংপুরের হারাগাছ উপজেলার চরচাতুরা গ্রামের আব্দুল বারীর ছেলে। এ সময় আবু বক্করের কাছ থেকে চোরাই গরু বিক্রয়ের ২০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। 

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন আলী আজকের পত্রিকাকে বলেন, মন্তাজ আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁর নামে দেশের বিভিন্ন থানায় ২৩টি মামলা রয়েছে। ডোমার এলাকায় গরু চুরির ঘটনায় তাঁর সংশ্লিষ্টতা রয়েছে। আজ শনিবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের ৩ জন হাসপাতালে

নীলফামারীতে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৪ যানবাহনকে জরিমানা

সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ব্যাংকসহ পুড়ল ২৫ প্রতিষ্ঠান

সৈয়দপুর রেল কারখানা: চাকার অভাবে চলছে না ট্রেনের শতাধিক কোচ

অবকাঠামোতে ব্যয় হাজার কোটি, পানির দেখা নেই

নীলফামারীর চারটি আসনেই জামায়াত প্রার্থী বিজয়ী

নীলফামারীর চার আসনেই এগিয়ে দাঁড়িপাল্লা

বিয়ের সাজে ভোটকেন্দ্রে হাজির বর

আটক জামায়াত নেতা বলেছেন ‘৫০ লাখ প্লাস’ টাকা, গুনে মিলল ৭৪ লাখ

নীলফামারীতে ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি